বোলপুর শহরের বিভিন্ন অপ্রশস্ত রাস্তা বা গলি রাস্তার কথা মাথায় রেখে জনসেবায় বোলপুর পৌরসভার উদ্যোগে আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হল দুটি ই-অ্যাম্বুলেন্স ও দুটি ই-শববাহী যান পরিষেবা। সম্পূর্ণ বিনামূল্যে পৌরসভার এই উদ্যোগ শহরবাসীর জরুরি পরিষেবা ব্যবস্থাকে উন্নততর করার লক্ষ্যে আরও একধাপ এগিয়ে নিয়ে গেল। বোলপুর পৌরসভা সর্বদা মানুষের সাথে, মানুষের পাশে।












