সব বীজমন্ত্র করতলে রেখে
রত্নাকর হেসে যান আজও,
অমান্যতায় দিক্হারা আমার দিশারী হয়ে
অমোঘ আশ্রয় দেন পুরাণের আদিকবি-
একদা বাল্মীকি যিনি, এখন রবীন্দ্রনাথ।

আজ ২২ শে শ্রাবণ, সেই বিশ্বকবি তথা বাঙালির আরাধ্য দেবতা, আমাদের গুরুদেব – চিরসখা – প্রাণের মানুষ এর প্রয়াণ দিবসে #বোলপুরপৌরসভা কর্তৃক পৌর এলাকার বিভিন্ন জায়গায় কবিগুরুর প্রতীকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপনে ব্রতি হলেন #বোলপুরপৌরসভার #পৌরমাতা সহ পৌর-আধিকারিকগণ।