আসন্ন শারদ উৎসবে প্রাক্কালে বোলপুর পৌরসভার উদ্যোগে আজ অনুষ্ঠিত হলো এক গুরুত্বপূর্ণ সামাজিক কর্মসূচি যা বাঙালির শ্রেষ্ঠ উৎসবকে আরো সাফল্যমন্ডিত করে তুলতে সাহায্য করবে। পৌর এলাকার অন্তর্গত সরকারি সাহায্য থেকে বঞ্চিত ক্লাব ও পরিবার গুলিকে প্রদান করা হলো ₹১৫,০০০/- অনুদান। পাশাপাশি সমাজের আয়হীন পুরোহিতদের মাসিক ₹৫০০/- সহায়তা প্রদান করা হলো। সমাজের শিক্ষানবিশ পুরোহিতদের নিঃশুল্কভাবে পুজোপাঠ ইত্যাদির প্রশিক্ষণের ব্যবস্থা করা হলো। বোলপুর পৌরসভার এই ক্ষুদ্র প্রচেষ্টা সকলকে উৎসাহিত করবে এবং একতা ও সহমর্মিতার বন্ধনকে আরও দৃঢ় করবে। আপনাদের সকলের আশীর্বাদ মাথায় নিয়ে বোলপুর পৌরসভা যেন আগামী দিনেও এই ধরনের মানুষের পাশে দাঁড়াতে পারে তা অঙ্গীকারবদ্ধ হচ্ছে।
বোলপুর পৌরসভা মানুষের সাথে, মানুষের পাশে।








