আজ ইংরাজী ০১/০১/২০২৬ তারিখ, বৃহঃস্পতিবার, বিকাল ৫-০০ ঘটিকায় বোলপুর পৌরসভার ১৯ নং ওয়ার্ডের ধর্মরাজতলার কালীতলা সংলগ্ন এলাকায় অবস্থিত নবকলেবরে সজ্জিত ও নির্মিত স্বামী বিবেকানন্দ কমিউনিটি সেন্টারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হল। উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র, মাঝারি শিল্প ও বস্ত্র বিভাগ এবং কারা দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী মাননীয় শ্রী চন্দ্রনাথ সিংহ মহাশয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোলপুর পৌরসভার পৌরমাতা মাননীয়া শ্রীমতি পর্ণা ঘোষ মহাশয়া এবং উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর বিশ্বজ্যোতি ব্যানার্জি।




