১৫ জুন থেকে ১৭ জুন ২০২৬ পর্যন্ত বোলপুর পৌরসভার উদ্যোগে ডাকবাংলো মাঠ ও কৃষক সমিতি প্রাঙ্গণে অনুষ্ঠিত জনকল্যাণ শিবিরে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের উচ্চশিক্ষা দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী জগন্নাথ চট্টোপাধ্যায় মহাশয়, প্রিন্সিপাল সেক্রেটারি শ্রী ওঙ্কার সিং মিনা মহাশয়, জেলার জেলা শাসক (DM) মাননীয় শ্রী ধবল জৈন মহাশয়, বোলপুর মহকুমা শাসক (SDO) শ্রী অনিমেষ কান্তি মান্না মহাশয় এবং অন্যান্য প্রশাসনিক আধিকারিকবৃন্দ।

শিবিরে বিভিন্ন সরকারি পরিষেবা ও জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা সম্পর্কে সাধারণ মানুষের কাছে তথ্য পৌঁছে দেওয়া, আবেদন গ্রহণ, সমস্যার সমাধান এবং সরকারি পরিষেবাগুলি সহজলভ্য করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পরিচালিত হয়।