আজ বেঙ্গল সুপার লিগ ফুটবল টুর্নামেন্টের আয়োজক ও খেলোয়াড়দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকার ও শুভেচ্ছা বিনিময় করলেন বোলপুর পৌরসভার পৌরমাতা মাননীয়া শ্রীমতি পর্না ঘোষ মহাশয়া, বোলপুর পৌরসভার মেনটর মাননীয় শ্রী সুদীপ্ত ঘোষ মহাশয়, পৌরসভার উপ-পৌরপতি, কাউন্সিলর এবং পৌরকর্মীবৃন্দ ও অসংখ্য ফুটবল প্রেমী মানুষ এবং সাংবাদিক ভাই-বন্ধুরা।
পৌরমাতা মহাশয়া পৌরসভার পক্ষ থেকে এই ফুটবল টুর্নামেন্টকে সার্বিকভাবে সফল করার জন্য সকলের কাছে আহ্বান জানান ও তিনি আরও বলেন যে, বোলপুর পৌরসভা আয়োজকদের সব ধরনের সহযোগিতা করবে।












