মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং বোলপুর পৌরসভার উদ্যোগে শুরু হলো মা ক্যান্টিন। দরিদ্র মানুষের কথা চিন্তা করে বোলপুর সাব-ডিভিশন হসপিটালের নিকটবর্তী স্থানে শুরু হল মা ক্যান্টিন। এখানে দরিদ্র মানুষেরা প্রতিদিন মাত্র ৫ টাকার বিনিময়ে পাবেন ডিম-ভাত । উক্ত উদ্বোধনী লগ্নে উপস্থিত ছিলেন বোলপুর পৌরসভার পৌরমাতা সহ কাউন্সিলরবৃন্দ, আধিকারিকবৃন্দ, হসপিটাল সুপার, বিশিষ্টজন সহ অগুণিত মানুষজন। বোলপুর পৌরসভার এই উদ্যোগ আবারো প্রমাণ করে দিল বোলপুর পৌরসভা সর্বদা মানুষের সাথে মানুষের পাশে