সলিডওয়েস্ট ম্যানেজমেন্ট বা লিকুইড ওয়েস্ট ম্যানেজমেন্ট পরিষেবার ক্ষেত্রে বোলপুর পৌরসভার পক্ষে আরো এক উন্নত পদক্ষেপ গ্রহণ করা হলো। গভমেন্ট ই-মার্কেট প্লেস বা জেমের মাধ্যমে কেনা হল Crawler Hydraulic Excavator, যার সাহায্যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট বা লিকুইড ওয়েস্ট ম্যানেজমেন্ট পরিষেবাকে আরো উন্নত করা যাবে।
আজ ১২/৯/২০২৫ মাননীয় চেয়ারপার্সন শ্রীমতি পর্না ঘোষ আনুষ্ঠানিকভাবে এর শুভ সূচনা করলেন। উপস্থিত ছিলেন বোলপুর পৌরসভার কাউন্সিলরবৃন্দ, সমস্ত আধিকারিকগণ এবং কর্মীবৃন্দ।







