বোলপুর পৌরসভার শ্রীনিকেতন রোডের সাঁঝবাতি আবাসনে গত ১০/২/২৫ তারিখে আগুন লাগার কারণে যে দুর্ঘটনা ঘটেছিল এবং ওই দুর্ঘটনায় যে তিনজন মারা গেছিলেন তাদের পরিবারের হাতে পশ্চিমবঙ্গ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এর পক্ষ থেকে এবং বোলপুর পৌরসভার পক্ষ থেকে দু লক্ষ টাকা করে মোট ৬ লক্ষ টাকা তুলে দিলেন শ্রীমতি পর্না ঘোষ মহাশয়া, চেয়ারম্যান বোলপুর পৌরসভা।