বোলপুর সিটি লেভেল ফেডারেশন-এর উদ্যোগে এবং বোলপুর পৌরসভার সহযোগিতায় মিশন কম্পাউন্ডের পূজা প্রাঙ্গণে শুরু হয়েছে স্বনির্ভর গোষ্ঠীর প্রদর্শনী ও বিপণন মেলা। এখানে স্থানীয় মহিলাদের তৈরি নানান পণ্য যেমন খাদ্যসামগ্রী, পোশাক, অলংকার ও গৃহসজ্জার সামগ্রী প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা করা হয়েছে।

এই প্রদর্শনীর মাধ্যমে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যাদের আর্থিক স্বাবলম্বিতা বাড়বে এবং স্থানীয় বাজারে তাঁদের তৈরি পণ্যের প্রসার ঘটবে। শহরের বহু মানুষ প্রদর্শনীতে অংশ নিচ্ছেন।