বোলপুর পৌরসভা কর্তৃক AMRUT প্রকল্পের অন্তর্গত পরিবেশবান্ধব ও সবুজায়ন কর্মসূচির অংশ হিসেবে আজ “Women for Trees” কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন হলো যার মূল উদ্দেশ্য হলো শহরে সবুজায়ন বৃদ্ধি করা এবং স্বনির্ভর গোষ্ঠী (SHG) সদস্যাদের সক্রিয়ভাবে বৃক্ষরোপণ ও পরিচর্যায় যুক্ত করা।
উক্ত অনুষ্ঠানে পৌরসভার পৌরমাতা ও উপ-পৌরপতি, পৌর -আধিকারিক, স্বনির্ভর গোষ্ঠীর সদস্যা এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
এই কর্মসূচি শহরে সবুজায়ন উন্নয়নে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে এবং মহিলাদের ক্ষমতায়নের নতুন দিক উন্মোচিত করবে।






